নজরুল ইসলামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আজ রাজধানীর পল্টনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতারের ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুড প্যাকেট বিতরণ করেন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে ফুড প্যাকেট বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. কামাল হোসাইন, এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি এডভোকেট মারুফুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান শাহীন, ওমর ফারুক, আ.ফ.ম ইউসুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।