আবদুল বাকী মিলনঃ ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। বিষয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,মনোহরগঞ্জ থানার অফিসার ইন্সার হানিফ সরকার ,উপজেলা সহকারী কমিশনার ভুমি এনামুল হাসান, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আবদুল আজিজ,মনোহরগঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন,উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান শামীম,শিশু বক্তব্য বারিয়া বাতেন বর্ষা, কবিতা আবৃত্তি করেন নুসরাত জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জনসাস্থ প্রোকৌশল মোঃ ফেরদৌস আলম।
