তোমার প্রতি সব সময়ই
আমার শরীরের ব্যথার মতই দরদ!
নিজ খাবারের প্লেটের মতোই,
তোমাকে পরিচ্ছন্ন ভাবে ভালোবাসি।
তুমি আমার কাছে
ঘুমের মতোই শান্তির!
আমার নিঃশ্বাসের মতোই,
তোমার মূল্য।
নিজেকে রক্ষা করার মতোই
তোমাকে আগলে রাখি হৃদয়ে!
তুমি আমার ক্ষুধার্ত পেটের!
আহারের মতোই মূল্যবান।
আমার রুমের আসবাবপত্রের মতই
তোমাকে সাজিয়ে রেখেছি হৃদয়ে!
দৈনন্দিন কাজের মতই,
তোমাকে মনে করি রোজ।
যদি ভালোবেসে ঠাঁই দাও
তোমার কোমল স্নিগ্ধ হৃদয়ে!
তাহলে চামড়ার পোশাকের মতোই,
তোমাকে জড়িয়ে রাখবো বাহুডোরে।
তুমি মন থেকে চাইলেই
ভালবাসতে বাসতে,বাসতে,
একদিন শেষ বিদায় নিব!
চিরনিদ্রার ঘরে।