1. admin@mannanpresstv.com : admin :
তুমি এলে তাই তোমাতেই হারাই -অধরা আলো - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

তুমি এলে তাই তোমাতেই হারাই -অধরা আলো

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২২৭ Time View
তুমি এলে,
এক আকাশ ভালোবাসার পসরা সাজিয়ে
—–বৈশাখী বিকেলের নিস্তব্ধ প্রহরে,
ঐ কোমল মায়াময় অনিন্দ্য মুখশ্রীর মুগ্ধতায়
হারিয়ে যাবে যেকোন ষোড়শীর মন পাঁজর।
কি মায়াময় দৃষ্টিতে জড়ালে চোখের পলকে
—-আবেশে ভরিয়ে দিলে সারাটি প্রহর,
হৃদয়ের আঙ্গিনায় ছিলো যত প্রলয়ের ঝড়
বিষাদের ঢেউ হারালো কোথায় দূর অজানায়।
তুমি এলে,
—কথার মুগ্ধতায় বেঁধে নিলে প্রণয়ের ডোরে
ভালোবাস হয়নি বলা তবুও বুঝিয়ে দিলে
—-হৃদয়ের ভাষা নাটকীয়তা গল্পের ছলে,
কখন যে এলো অশ্রু দু-চোখের পাতা ভরে
মেঘেরাও যেনো লজ্জায় রাঙা হলো চুপিসারে!
আবিরের রং এ রাঙিয়ে দিলে যে মন জুড়ে।
তুমি এলে _
সূর্যোদায় হয়ে তিমির আঁধার সরিয়ে দিলে
শুষ্ক বৃক্ষ প্রাণ পেলো নতুনত্বের আগমনে —
—-কলি ফোটালো।
ফুলে ফুলে ভোমরার গুঞ্জরনে মাতোয়ারা মন
, প্রেমে স্বপ্ন মাখা সাধ নতুন বোধদ্বয়ের —
— উচ্ছাসিত হাত!
আজ হৃদয়ে কেবল তোমারই অনুশীলন,
মিলবে কভু এই দুটি অন্তরের সমীকরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD