অলিখিত দলীলে দস্তখত দিলে,
উড়ো খামে মুঠোফোনে বার্তা পাঠালে
মনের সাজানো রঙে।
কত উপমায় আঁকো ছবি রচো কত
রচনা নিরবধি।
তুমি এসে জীবন ময়,
অভিমানে অনুরাগে জড়িয়ে রাখো
দিবানিশি নিদ্রাহীন দুচোখে প্রতিচ্ছবি ভাসাও!
রুপকথার রুপোলী কাঠির আলতো আদরে
ঘুম পাড়া নির গীতালি গাঁথো।
তুমি এসে জীবন ময়,
মনের পাতা পড় আনমনে মুগ্ধতায় ভরো নিজেকে
তুমি কি পেরেছো পড়তে? অন্তর কত ব্যথায় ক্ষত– বিক্ষত!
নাকি হাসির ফোয়ারার ঝলকে,
বদন খানি কেবলি তোমার কামনার পরশে ঢাকো।
নাকি প্রলেপের আড়ালে মলিন মুখের গ্লানি টুকু কতটা বিদগ্ধ ভালোবাসার আদলে তার খোঁজ করো।
তুমি এসে জীবন ময়,
পারবে কি বলতে তুমি কাকে ভালোবাস?
বিধ্বস্ত মুখোশ্রী না আস্তরণে বন্দী রূপসী জোছনা ভরা চাঁদ ।
জানি জানা নেই তোমার উত্তর নেই কোণ
তাই দিওনা কথা, রেখো না হাত ঐ হাতে, খুঁজো না
সুখ বিহঙ্গ নিবিড় আশ্লেষে।।