1. admin@mannanpresstv.com : admin :
অশান্ত মন -তাহেরা খাতুন - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

অশান্ত মন –তাহেরা খাতুন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯২ Time View
মাটির দেহ মাটির সাথে যাবে একদিন মেশে
রঙ্গ ঢঙ্গ করি শুধু মাটির পৃথিবীতে এসে
হিংসে নিন্দে করে করে কেটে যাচ্ছে দিন
শেষ হচ্ছে আয়ু তোমার আসবে মরণ একদিন।
রুপ বলো ধন বলো নয়তো চিরদিনের
গর্ব কেন করো তুমি কেবলি ক্ষণিকের
সততা আর বিশ্বস্ততা এই বেঁচে রবে
মরে গেলেও থেকে যাবে কর্ম এই ভবে।
যে করেছেন সৃষ্টি তোমায় ভুলেছ তার কথা
তার ধ্যন বাদ দিয়ে করো দুনিয়ার চিন্তা
নারী আর টাকা ছাড়া কিছুই তুমি চেন না
করে যাচ্ছ অবহেলা থাকতে তুমি চিনলে না।
নাম মাত্র সময় এর সুখে ভুলেছ তুমি হাসর
জবাব একদিন দিতেই হবে পারবে না দিতে ওজর
সৎ চিন্তা সৎ কর্ম শুধুই হবে পুঁজি
সময় কালে ডাক তারে শপথ করো আজি।
সকাল ৯.০০
বনশ্রী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD