ধলপহরে মনটা টানে একটু লাগুক ছোঁয়া
দুচোখ ভরে নেই দেখে নেই, খাচ্ছি রোদের মোয়া ।
দেখছি যেনো কাঁচা হলুদ রোদের লুটোপুটি
খাচ্ছি সকাল, ফুলের সুবাস, কত না খুনসুটি।।
সূর্য তেঁতোয় বাড়লে সময় আসতে থাকি কাছে
সকালি রোদ মিষ্টি লাগে, রোদ খেয়ে তাই নাচি।
রোদের সাথে কোলাকুলি, আষ্টে পিষ্ঠে বেঁধে
আলিঙ্গনে তোমায় ডাকি, রোদের তাপে রেঁধে ।।
অলস দুপুর মন মানে না, টানা পোড়েন মনে
ভালোবাসার ছিপি খুলে দেখছি ক্ষণে ক্ষণে।
বাসলে ভালো এই আমাকে, থাকছো কেনো দূরে
দুপা এগোও, পিছাও আবার, যাচ্ছ কেনো ঘুরে ।।
ছক্কা হাকাও ভালোবাসায়, বাউন্ডারি ভালো
তবে কেনো কোমল মুখে শুকনো হাসি কালো ।
নরম কোমল হৃদয় তোমার রোদ দেখেছি মুখে
বেস্টু তুমি ফসল ফলাও ভালোবাসার বুকে ।।