যদি জানতাম সেদিনের সে-ই
দেখাই শেষ দেখা হবে
তাহলে তোমার হাতটা আরো কিছুক্ষণ
নিজের মুঠোয় রাখতাম।
আরো কিছুক্ষণ
তোমার চোখের দিকে তাকিয়ে খুঁজতাম
সেখানে আমার জন্য সামান্য একটুও
শ্রদ্ধা, ভালোবাসা সম্মান আছে কিনা?
যদি জানতাম সেদিনের সে-ই দেখাই
শেষ দেখা হবে
তবে তোমার গায়ে লেপ্টে থাকা গন্ধটা
আতরের মতো নাকের ডগায়
লাগিয়ে নিতাম।
অক্টোপাসের মতো জড়িয়ে রাখতাম
আরো কিছুক্ষণ।
আরো কিছুক্ষণ নিজের নিঃশ্বাসটাকে
চেপে রেখে বলতাম
ভালোবাসি, ভালোবাসি
ছেড়ে যেও না আমায়, এ-ই নিঃসঙ্গতা
আমি সইতে পারবো না।
যদি জানতাম সেদিনের সে-ই দেখাই
শেষ দেখা হবে
তাহলে অতীতের পাওয়া না পাওয়ার হিসাব ভুলে শুধু বর্তমানকেই
সাচ্ছন্দ্যে মেনে নিতাম।