মাঝে মাঝে এলোমেলো হাওয়া প্রকৃতির রূপ দেখে লাগেনা ক্লান্তি!
মনের জগতে যোগ হলো বেশকিছু দিন পর অগণিত প্লাবন
জল ছোঁয়া বাতাসে মনের পল্লীতে সুনয়না নারীর তনু ঘিরে যেন শুধু মেঘ আবরণ!
ফোঁটা ফোঁটা বৃষ্টি নীরবে যুবরাজের রূপে করছে চুম্বন!
শিহরণে বারবারই অথৈজলের স্পর্শে বুকে জাগে কাঁপন।
এ কোন মায়া এ কোন গোলকধাঁধা এ আমিটা কে, কে এই যুবরাজ?-
বৃষ্টি জলেই মায়া ছলে মন দখলে কোন সাধনে আজ এ সাজ?
অদৃশ্য ছায়ায় খেলছে ঝড়ো খেলা আমারই গঠন অন্তে!
আমিও কেনো জড়িয়ে গেলাম মেঘো স্রোত ধারায় নিয়ন্ত্রণে নেই যেন এ প্রান্তে!
কেশ ছড়ায়ে স্তন মাঝে উরু ঢাকা তার গঠনে বাকি সব নয়ন সম্মুখে-
জলকেলি চলছে গভীর অতলে আহ্ ভাসছে মন একি সুখে!!!!
এলেই যদি সখা তবে যেন যেওনা এ স্বপ্ন ভেঙে
মনের মরণ যেন না হয় কোনো ঘাতপ্রতিঘাতে।