বৃষ্টির টুপ টাপ, রিমিঝম শব্দগুলো আমার ভিতরের আমিটাকে,
ভরে তোলে ,ব্যকুলতায়
কিন্তু আজ আমার ভিতরে স্তব্ধতা।
সেই সব ঝড় কবলিত স্হানের
মানুষদের প্রতি,
হাহাকার করে ওঠে মন
ভেসে যায়,হারিয়ে যায় বাড়িঘর
জীবন যায় মানুষের,রেমালরা বার বার আসে,
এটাই হয়তো প্রাকৃতিক নিয়ম
সবই তার লীলাখেলা
রক্ষা করো, বাঁচাও তাদের।