1. admin@mannanpresstv.com : admin :
সেইদিন বৃষ্টির সাজঘরে' -রেশমা বেগম - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সেইদিন বৃষ্টির সাজঘরে’ —রেশমা বেগম

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৪৫ Time View
আজ আকাশের বেজায় মন খারাপ’
আকাশে জমেছে অনেক বেদনার্ত বৈরাগ্য,
থেমে থেমে আকাশের চোখ দিয়ে
জল গড়াচ্ছে দমকা হওয়ায় বৃষ্টির সাজঘরে।
বারান্দায় দাঁড়িয়ে দেখছি
বৃষ্টির জল নূপুর’
ছিন্নভিন্ন চিন্তাগুলো জোড়া লাগানো
অসম্ভব কিছুর নির্দয় বাস্তবতা —
সেইদিনে এমনই ছিলো বৃষ্টির সাজ-সজ্জা,
প্রেমের দুর্নিবার প্রলয় সত্ত্বেও
থামাতে অক্ষম এই সেই অধম!
তোমাতে আমাতে গড়ে উঠেছিলো
মহাজগতের শাশ্বত প্রেম–
কখন চির ধরেছিলো ছেঁড়া সুতা বাকহীন
বৃষ্টির ঝাপটায় শীতল পরশ চিবুক ছুঁয়েছে,
চোখের পাথরের তীর বেয়ে জল পড়ছে–
কখনো কখনো বৃষ্টিরাও আলাপ করে
আমি কান পেতে শুনি নিঃশ্বাসের গভীরে।
হাতটি ধরেও পথ অবরোধে শক্তিহীন’
এই আমি পথের বাঁকে চেয়ে রই-
কোন্ অজানাকে আপন করে
নির্বাসন দিলে প্রিয়াকে-
অলিখিত বন্ধন সুরের ব্যবচ্ছেদে বীণাহীন।
বৃষ্টির সাজঘর আজও খুঁজে পায়নি
তোমার অন্তর্ধানের উপাসনা!
কবিতাটির সর্বস্বত্ব
সংরক্ষিত গুগলে,
ঢাকা, বাংলাদেশ।
২৭.৫.২০২৪ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD