1. admin@mannanpresstv.com : admin :
বর্ষা সকা‌লে একটু অ‌ভিমান - সুমন রহমান - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বর্ষা সকা‌লে একটু অ‌ভিমান — সুমন রহমান

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৫০ Time View
একটু অ‌ভিমা‌নে,
তোমার কপা‌লের কা‌লো‌টিপ এই
বর্ষা সকা‌লে আমার মনে আঁকে
বিষা‌দের প্রতিচ্ছ‌বি!
‌তোমার একটু অ‌ভিমা‌নে,
বৃ‌ষ্টি ছুঁ‌য়ে দে‌খি‌নি,পা‌রি‌নি লিখতে
জল-নূপুরের ক‌বিতা!
তোমার একটু অ‌ভিমা‌নে,
বৃ‌ষ্টি ফোঁটায় খেল‌ছে না শিশুরা
হাসছে না তরুশাখা !
তোমার একটু অ‌ভিমা‌নে
আমার ঠোঁ‌টে রক্তলেখা চুম
বৃ‌ষ্টির জলছাপ!
বৃ‌ষ্টিও আমার সা‌থে আজ
ক‌রে‌ছে অ‌ভিমান
তোমার মনের স‌ঙ্গী হ‌য়ে,
তোমার অভিমান
ভাঙাতে আমি মেঘের ঘনঘটা
ঝরে পড়বো তোমার শরীর ছুঁয়ে,
চুয়ে পড়বো মাটির বুকে
বিন্দু জলছবির আলপনায়
ভালোবাসায় শীতল হবে ,
তোমার অভিমান
ধুয়ে যাবে লাজুক আলিঙ্গনে
নতুন করে মেঘ বলাকা তুমি, ,,,
আমার বুকে ঝরবে অঝোর- ধারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD