1. admin@mannanpresstv.com : admin :
আমরা কী রকম মানুষ যে ৮০ টুকরা হতে হয় - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

আমরা কী রকম মানুষ যে ৮০ টুকরা হতে হয়

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৫৬ Time View
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশটা কেমন যেন ধ্বংসের পথে। আওয়ামী লীগের এক এমপিকে ৮০ টুকরা করার পর তার মাংসও খুঁজে পাওয়া যাচ্ছে না! আমরা কী রকম মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়! আমরা কী রকম ভালো মানুষ? কী রকম ভালো মানুষ সংসদে গেছে? কী রকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হয়েছে?’

গত রবিবার রাতে হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেনের (গামছা প্রতীক) পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়ন প্রকল্পের নানা অনিয়মের চিত্র তুলে ধরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছু দালানকোঠা হয়েছে মাত্র। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তখন অর্ধেক চুরি হয়। যদি কোনো প্রকল্পে টাকা লাগে ১ কোটি, তারা ধরে রাখে ৪ কোটি। ২ কোটিই চুরি করে। তারা ১ কোটিরও (টাকা) কাজ করে না। কীভাবে যে দেশটা চলছে-একটু গভীরভাবে না ভাবলে বোঝা যায় না।’ পথসভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইলের কালিহাতী থেকে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুুস সবুর খান প্রমুখ। উল্লেখ্য, আগামী ৫ জুন টাঙ্গাইলের সখীপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজনসহ ছয়জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD