সুখ চাবি নারী —মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ২৯ মে, ২০২৪
-
১৭৩
Time View
পুরুষ নারী দু’জন মিলে
একই শক্তির বল,
সংসার নীড়ে প্রেমের ভীড়ে
নামে সুখের ঢল।
নারীর মাঝে পুরুষ খোঁজে
পরশ ছোঁয়া সুখ,
নারীর মিলন জগত মাঝে
মিঠায় পুরুষ ভুখ।
প্রেমের জোড়া সুখের চাবি
শক্তির উৎস বল,
পুরুষ শিখর নারীর প্রভা
প্রেরণার ওই ……….জল।
নারীর কর্মে পুরুষ সুখের
পূর্ণতার সব মূল,
পুরুষ হৃদয় শান্তির শীতল
গোলাপ ফোটা ফুল।
সংসার সমর শক্তির সঙ্গী
দীপ্তি আলোক ময়,
বহু আশার ভুবন মাঝে
নারীর প্রেমে জয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category