বন্যা এলেই আতঙ্ক –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ২৯ মে, ২০২৪
-
১৭৯
Time View
রিমঝিমিয়ে বৃষ্টি ঝরে
মেঘলা এলো যাত্রী,
হচ্ছে বলেই আকাশ কালো
সকাল দুপুর রাত্রি।
কাদামাটি হাটবাজারে
হইচই নদী-নালা!
কালবৈশাখীর জলোচ্ছ্বাসে
গরিব দুঃখীর জ্বালা।
বাড়ির পাশে পুকুর ঘাটে
নোঙর ভিরাই হাটে,
ব্যাঙের ধ্বনি শুনছি বসে
খা খা করে মাঠে।
সুযোগ পেয়ে দাম বাড়াবে
অসৎ কর্মী মালিক,
বন্যা হলেই আতঙ্কে আজ
ক্ষুদ্র মানব শালিক।
Please Share This Post in Your Social Media
More News Of This Category