আল্লাহর দরবারে
বিনিয়োগ করো
তোমার চোখের পানি,
জীবনে দেখবে না অভাব,
পাবে তুমি উত্তম স্বভাব।
দিবেন তিনি অনেক খানি,
যা কখনো নিজের চোখে দেখনি।
উত্তম রিজিক আর সম্মান
তিনিইতো করেন দান।
তিনিই একমাত্র হেদায়েত করেন দান,
এ-তো বান্দার নিকট
আল্লাহর অকৃত্রিম মেহেরবান।
অল্পতেই থাকি যদি মোরা সন্তুষ্ট,
আশা রাখতে পারি
তাঁর থেকে পাবো যথেষ্ট।
লোভ লালসায় হয়েছি মোরা অন্ধ,
কী জবাব দেব তাঁর কাছে
হলে দু’ টি চোখ বন্ধ।
নিরক্ষর আর সাক্ষর যদি হয় সমান,
কীভাবে দিবে ভালো- মন্দের প্রমাণ?
গঠন করিতে উত্তম জীবন,
অনুসরণ করো
পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান।
আল্লাহ প্রদত্ত পাক্ কুরআন।