ষড়ঋতুর ভূগোল ছেড়ে অনন্ত মহাজীবন।
চলন্ত সিঁড়ির প্যাডেল সচল অনিঃশেষ
অনির্বচনীয় সুন্দর প্রেম নির্মাতা অনিমেষ।
রাজহাঁসের ডানায় ক্রমাগত সাঁতারকাটা
মহাব্যস্ততায় অযুত হাজার মৃত আত্মা।
জলজ দীর্ঘনিঃশ্বাস সময়ের বাড়ি ঘর
আনারকলির আদিম সোনালি ঘুঙুর।
ক্রোধ জিঘাংসা মহাশূন্যের বাতাসে ঝুলে
বিত্ত বৈভব আকাশ সমুদ্র হিমাচল দুলে।
রিসোর্ট ক্যাসিনো প্রমোদযান আনন্দ বিহার
রয়্যাল ক্যারিবিয়ান হারলক মিথ দুরন্ত দুর্বার।
নৃত্য মুদ্রায় কস্তুরী সন্ধানে ব্যস্ত গন্ধগোকুল
প্রেমিকার অন্দরে সংবৃত সুগন্ধি কর্পূর বকুল।
রাতের শয্যায় সুপান্থ,প্রথমা দ্বিতীয়া সুনয়না
ঝড় জানেনা খরগ্রীষ্মে বৃক্ষদের কষ্ট-বেদনা
কবির নীল পেয়ালায় হেমলক,বিবর্ণ যাতনা।
শব্দের ছায়াপথে সত্যের অসহায় নীরবতা
বিপুল ঐশ্বর্য কাঁধে অক্লেশে পশুদের দলনেতা।
নক্ষত্রের টার্মিনালে সত্য লিখে স্বল্প মানুষ
ফেণিল বুদ্বুদ মিথ্যের সুনামি জলোচ্ছ্বাস।
রমণীরা বঞ্চনার ধাতব নীলকণ্ঠি সরলা
প্রেমের নৈবেদ্য হাতে অসহনীয় অন্তর্জ্বালা।
মহাশূন্যে চ্যাম্পিয়ন আমেরিকান সকার
পুতিনের বিরস রুদ্ধশ্বাস সাম্রাজ্য বিস্তার
নেতানিয়াহুর ধারালো ইস্পাত-বাঁশির সুর।
বিধানের ব্যত্যয় জাগতিকপ্রেম আত্মবিনাশ
সতত প্রেসনোটে শোকার্ত বিশ্বের ফুসফুস।
স্খলিত বিরংসায় সংক্ষুব্ধ বিক্ষিপ্ত অবস্থান
পেছনে ক্লান্তিহীন কলমে কিরামান কাতেবীন।