1. admin@mannanpresstv.com : admin :
সপ্ত দিনের বধূ - নাজমুল ইসলাম রাজু - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সপ্ত দিনের বধূ — নাজমুল ইসলাম রাজু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬৮ Time View
বার্তা অন্তে জিবরাঈলের- রাসূল বলেন তবে
এখনো বেলাল করেনি বিবাহ- সুন্নত বাদ রবে ?
হয়না যে তাহা বেলাল আমার বড্ড আপন কাছে
যাওতো বিয়ের কনেরে খুঁজতে বলবে সবারে পাছে ।
বাঁচবে বেলাল দুনিয়াতে আর সাতটি দিবস শুধু
খুঁজিছে সবাই সারা মদিনায় মরু প্রান্তর ধুধু ।
যদিও কালোয় গায়ের রঙটি গরীব সবার চেয়ে
তবু সকলের লাগিছে দারুণ এমনি খবর পেয়ে ।
রাসূল কাছের সাহাবী বেলাল তাইতো সবাই রাজি
হচ্ছে অবাক আসবে বেলাল মেয়ের নওশা সাজি !
এযে বড় খুব উঁচু সম্মান- তাদের সবার তরে
কিন্তু যখন শুনিছে আবার সাতটি দিনের পরে।
মরিবে বেলাল- কন্যা তাদের পরিবে বিধবা বেশ
তখনি সবাই নয় রাজি আর করিছে অমত পেশ ।
খুঁজিতে খুঁজিতে পায়না কোথাও বেলাল পাত্রী আর
উমর ও আলী আসে শেষমেশ- বনের একটি ধার ।
দেখিলো মানব আছে সেথা এক ছোট্ট কুঠির নিয়ে
জানালো- জানিলো- তারো আছে এক কন্যা যোগ্য বিয়ে ।
কিন্তু পূর্ব আগের মতন শেষ কথা শোনা হলে
করিলো অমত- শুনে সেই মেয়ে আসলো বাহির চলে ।
কিবা করিছেন আব্বা আপনি ? রাজি আমি আছে মত
এমনি খবর পয়গাম কিবা তত সামান্য যত ?
যেই পয়গাম পাঠান বিশ্ব সর্বশ্রেষ্ঠ জন
এমনি অধম নারী বুঝি আমি- এমনি তুচ্ছ মন ?
ফেরাবো তাহারে হবেনা যে তাহা বরং মানিব আজ
এই মানা মোর চির জীবনের বুঝিবা শ্রেষ্ঠ কাজ ।
ভাবিবো না আমি কোনো কিছু পাছে মোর রাসূলের কথা
একটি যদিবা মেনে যেতে পারি- হয়তবা হবে যথা !
হয়তবা আমি পেয়ে যাবো মাফ- করুন সকল ঠিক
বিয়ের কাজটি তার সাথে হোক ভালোর সকল দিক।
যথাসম্ভব ভালো ভাবে হলো বিয়ে আয়োজন শেষ
বলিলো বেলাল শোনো বধু ওগো- যদিও নতুন বেশ ।
এখনো তোমার তবু বলো মোরে আয়ু যার সাত দিন
তার সাথে কেন মিল্লে আসিয়া শুনিতে মরণ বীণ ?
বলিলো নারীটি নবিজিরে টানি- স্বামী তরে শেষে বলে
আপনার মতো উচ্চ মানুষ ফেরানো কি মোর চলে ?
সহসা সময় শেষের দিনেতে বলিলো বেলাল ডেকে
আর কিছু পরে যেতে হবে চলে একলা তোমাকে রেখে ।
তবে মন মোর চাইছে যে খেতে আজকে কিছুবা রুটি
পাশে কারো বাড়ি পেলে আনো আটা- তারপর নিবো ছুটি ।
আনিলো খুঁজিয়া বধূটি তাহার দিলো তা গড়িয়া খেতে
এমন সময় একটি ফকির দুয়ারে বসলো পেতে ।
বলে নিদারুণ অনাহারে আমি দাওনা খাবার কিছু
মৃত্যু পূর্ব বাসনা রাখিয়া চাইলো বেলাল পিছু ।
নিজের আহার নিভৃত রেখে সাতটি রুটিই তারে
দিয়ে দিলো খেতে তখনি হাজির মালাকুল এক ধারে ।
আসিলো নিকট যথা ঝাঁজ তার- বলিলো ছাড়োতো পথ
বলিলো ফকির এ কেমন কথা কিবা ব্যবহার সৎ ?
জানোনা কি তুমি খাবার সময় কাউকে কখনো এসে ?
নেইকো করিতে ঝামেলা কখনো শুনিয়া বলিলো শেষে ।
মালাকুল তারে- এখনি আমিতো বেলালের নিবো জান
শোনেনা ফকির খেতে থাকে বসে মালাকুল আসমান।
ফিরিয়া জানায় মাবুদ তোমার কথায় কবজ তরে
গিয়ে আমি দেখি ফকির একটি বসিয়া দুয়ার পরে ।
ঢুকতে দেয়না বেলালের ঘরে এমনি সাহস তার
কি করিবো আমি- করে আসি যেয়ে বলো আরো একবার ।
পেশ করা তার কথার স্বরেতে- মাবুদ বলিলো শুনে
সাবধান হও নয় সেতো কোনো সাধারণ মান গুণে ?
জানাও তাহারে আদবের সাথে আছে দাবি তার কোনো ?
মালাকুল ফের বলে হে ফকির আমার কথাটি শোনো ।
বলো আজ মোরে দাবি যাহা আছে ছাড়িতে আমার পথ
চাই সাত গুনে জানায় হিসাব নেইকো অন্য মত ।
বলিছে আরশ আযিম মহান দেনতো দানের ফল
হয় সাত গুন সাতটি রুটিরে কর সে হিসাব দল ?
সাতটি রুটির দানেতে বেলাল পাবে সাত গুন ফিরে
শত্তুর হবে বর্ষ তাহার বাড়িয়া জীবন ধীরে ।
বলে মালাকুল কি করে তা হয়- জান নিতে তার হবে
একটু সময় হবেনা বদল অন্য কিছুবা তবে।
চাইতে যে পারো আমার হাতের- সময় যাচ্ছে কমে
বলিলো ফকির আজ হতে খাবো শত্তুর সাল দমে ।
সাতটি রুটিরে এই দ্বারে বসে পারবেনা যেতে ঘর
পথ নাহি পেয়ে মালাকুল করে কত কিযে দাম দর ।
তখনি মহান আল্লাহ্‌ জানান আজরাইল কে ডেকে
ভালবেসে তারে মানিয়া নিলাম দাবি আজকের থেকে ।
বাঁচিয়া রহিবে বেলাল আবার ফের শত্তুর সাল
ফেরে মালাকুল সেথা হতে শেষ- ছেড়ে দিয়ে সব হাল ।
ছিলো সে ফকির প্রিয় যে রবের- ওয়িজ কুরুনি নাম
রাসূল কথার পরেও তাইতো আল্লাহ্‌ দিলেন দাম ।
তাহার কথার- তাহার দাবির পুরান সকল তিনি
আরশ মালিক বিচার সেরার অসীম দয়ার যিনি ।
***

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD