সাম্প্রতিক
জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশ
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতার অপারেশন সম্পন্ন, এখনো আশঙ্কামুক্ত নন

নিজস্ব প্রতিবেদক, খুলনা / ২৮১ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

খুলনায় এনসিপির অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রপচার করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের একটি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, ‘মোতালেব সিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। রাজনীতির সাথে জড়ানোর কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে।’

মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসলিম জানান, একজন অটোওয়ালা তাকে ফোন করে মোতালেব সিকদারকে গুলির ঘটনা জানায়। তারাই তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, এনসিপির নেতৃবৃন্দ বলছেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক মাস ধরে উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এর মধ্যে ঢাকায় হাদীর হত্যাকাণ্ডের পর খুলনায় এনসিপির জাতীয় শ্রমিক শক্তির নেতার উপর হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সোনাডাঙ্গার মোল্লাবাড়ি এলাকায় মুক্তা হাউজ নামের একটি বাড়িতে গুলিবিদ্ধের ঘটনাটি ঘটেছে। ওই বাড়ির একটি কক্ষ থেকে মাদকের বিভিন্ন উপকরণ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত করে দোষিদের আটকের চেষ্টা করছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, ‘গুলিটি তার মাথার ভেতরে ঢোকেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তবে এখনও তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories