বিগত ফ্যাসিস্ট আন্দোলনে আওয়ামীলীগ যুবলীগের হামলায় আহত বাইশগাঁও ইউনিয়ন যুবদল নেতা মানিকের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম।
শুক্রবার বিকেলে লাকসাম বিএনপি অফিসে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, শাহাজান ভূইয়া, শাহ আলম, রবিউল হোসেন, জসিম উদ্দিনসহ বিএনপির ১০ জন নেতাদের সার্বিক সহযোগিতায় মানিকের চিকিৎসার জন্য নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা সহ মোট ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন মোঃ আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু প্রমুখ।