সংবাদদাতা: শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের মধ্যে বেশ সুনাম অর্জন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাবেক ছাত্রনেতা এবং শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মোজাম্মেল হোসেন মোল্লা।
সূত্রে জানা যায়, শিবালয় উপজেলার প্রতিটি ওয়ার্ড ও গ্রামের জনগণের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নের ব্যাপারে নিরলসভাবে সততার সাথে মন দিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন মোল্লা জানান, “আমি ছোটবেলা থেকেই জনগণের উপকার করতে পারলেই নিজের কাছে ভালো লাগে। এবার যদি শিবালয় উপজেলার জনগণ একটিবার তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে প্রতিটি ভোটারের কাছে কৃতজ্ঞ থাকবো।”