1. admin@mannanpresstv.com : admin :
দেবিদ্বারে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রবাসী দুই খালাতো ভাই গ্রেপ্তার - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দেবিদ্বারে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রবাসী দুই খালাতো ভাই গ্রেপ্তার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২ Time View

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিদেশফেরত দুই খালাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টার অভিযোগও উঠেছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ডালপা বিল এলাকার একটি মৎস্য প্রকল্পের পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৪) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। তারা সম্পর্কে খালাতো ভাই এবং সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে বারেরা গ্রামে ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে থেকে দালালের মাধ্যমে ভুক্তভোগীর দাদির সঙ্গে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

পরে গত ৭ জুলাই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর বাবা-মা ঢাকা থেকে এলাকায় এসে পুলিশের দ্বারস্থ হন। পরদিন ৮ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর দেবিদ্বার থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। দীর্ঘ নজরদারির পর কসবা উপজেলার ডালপা বিল এলাকার একটি পরিত্যক্ত মৎস্য প্রকল্পে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

দেবিদ্বার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD