1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১ Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৭নং লক্ষণপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। স্বাগত বক্তব্য প্রদান করেন মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ নুরুন্নবী।

উপজেলা সেক্রেটারি ফয়জুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন—মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন ও হাফেজ আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ উল্যাহ এবং যুব বিভাগের সভাপতি মহিউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি কর্মী ও দায়িত্বশীলদের সংগঠনের আদর্শ বাস্তবায়ন, নৈতিক চরিত্র গঠন এবং সমাজসেবায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD