1. admin@mannanpresstv.com : admin :
হাটহাজারীতে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শাশুড়ি ও জামাই আটক - মান্নান প্রেস টিভি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

হাটহাজারীতে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শাশুড়ি ও জামাই আটক

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ Time View

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী:

চট্টগ্রামের হাটহাজারী ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্পর্কে শাশুড়ি ও জামাইকে আটক করেছে স্থানীয় আনসার সদস্যরা। আটক ব্যক্তির নাম হুরায়রা, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় সক্রিয় দায়িত্বশীল এবং চরমোনাই পীরের মুরিদ হিসেবে পরিচিত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের হাটহাজারী ক্যাম্পাস সংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় সেখানে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা তাদের দেখতে পান। হাতেনাতে ধরার পর আনসার সদস্যরা তাদের আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মধ্যে শাশুড়ি ও মেয়ের জামাই সম্পর্কের কথা স্বীকার করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মহিলার স্বামী ও অভিযুক্ত যুবকের অভিভাবককে ডেকে আনা হয়। পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের লক্ষ্যে পরিবারের জিম্মায় মুচলেকা নেওয়ার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD