1. admin@mannanpresstv.com : admin :
মানুষ হ'য়ে মানুষ নই -মোঃ মাহবুবুর রহমান - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

মানুষ হ’য়ে মানুষ নই –মোঃ মাহবুবুর রহমান

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View
উত্তরাধিকার সূত্রে আমি মানুষ
আকারে প্রকারে গঠনশৈলী চমৎকার
শক্তিতে সীমাবদ্ধতা আছে যথেষ্ট
তবে গুণে অনন্য
তাবৎ প্রানীকূলের যতো গুণ ভালো মন্দ হিংস্রতা
তা সবই রক্ত রজ্জুতে আছে ক্রমানুসারে
বহতা নদীর স্রোত ধারা হয়ে
মস্তিষ্কের মধ্য আসরে বহুবর্ণীল বিচ্ছুরণ ঘটায়
হিংসারা হিসেবের আগুন ছড়ায়,
মনের জানালা বন্ধ রেখে ছাই করি সুখ সাজ
স্বার্থের সিংহাসনে সবাই কমবেশি মহারাজ।
অবকাঠামো ঠিক আছে
শরীর আচ্ছাদিত থাকে
উন্নত পরিধানে সভ্য আবরণে!
গুহা থেকে বাসস্থান অট্টালিকায় অথবা বস্তিতে
বস্তি বাঁচাতে আধুনিক মারণাস্ত্রের
চাষ চলে দেশে দেশে
ক্ষুধা বাঁচাতে হানাহানি চলে —–
ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, দলে দলে, বর্ণে বর্ণে
পশুকে হারাতে প্রতিযোগিতায় আছি
জ্ঞানে ও আচরণে
অহরহ এমন করি,
মানুষ যে আমি সহসাই ভুলে যাই
চিন্তার তীর হয় বুমেরাং,
আমি কি মানুষ হয়ে মানুষ নই!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD