1. admin@mannanpresstv.com : admin :
অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার - মান্নান প্রেস টিভি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জে টিকটকে দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও প্রকাশ করে আতঙ্ক সৃষ্টি করা কিশোর গ্যাং লিডার সাকিবকে (১৬) গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ থানার ৫০০ মিটার পশ্চিমে পোমগাঁও ব্রিজ সংলগ্ন জলিপুর গ্রামে কিশোর গ্যাং লিডার সাকিবের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এ সময় তাদের হাতে চাইনিজ কুড়াল, চাপাতি ও ধারালো ছুরিসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়।

পরবর্তীতে সাকিব তার নিজের টিকটক আইডিতে এই অস্ত্র মহড়ার ভিডিওটি প্রকাশ করলে তা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি পুলিশের নজরে আসলে মনোহরগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযানে নামে।

রবিবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সাকিবকে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ জানান, কিশোর গ্যাং লিডার সাকিবের অস্ত্র মহড়ার কিছু ভিডিও পুলিশের হাতে আসার পরপরই তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। রোববার রাতে গ্রেফতারের পর সোমবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD