কুমিল্লার চৌদ্দগ্রামে কুমিল্লা কবি পরিষদের চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১০ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলার, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা কবি পরিষদের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি- কবি মো. আহসান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম শাখার সাধারণ সম্পাদক মাস্টার আমির হোসেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সহ-সভাপতি কবি মো: জ আ জয়।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা আসাদুল্লাহ গালিব। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আর মজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক- কবি মুহাম্মদ সোলায়মান, কেন্দ্রীয় কমিটির পরিচালক- কবি প্রদীপ কুমার ধর, চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সিনিয়র উপদেষ্টা- অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা- সিরাজুল ইসলাম ফরায়জী, উপদেষ্টা- কবি মিজান পঞ্চায়েত এবং চৌদ্দগ্রাম উপজেলা কমিটির উপদেষ্টা- কবি জাহাঙ্গীর আলম খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, মাহমুদুর রহমান, কবি পরিষদের নির্বাহী সভাপতি- কবি শহিদুল ইসলাম, সহ-সভাপতি- কবি জয়নাল আবেদীন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক- কবি জসিম উদ্দিন অচিনপুরী, সাংগঠনিক সম্পাদক- কবি আতিক হাসান নিলয়, কবি আফরোজা আফরিন, সম্মানিত সদস্য কাজী এমদাদুল হক, মুস্তাফিজুর রহমান অপু এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম এ নোমানসহ কমিটির অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে কুমিল্লা কবি পরিষদের পূর্বে ঘোষিত চৌদ্দগ্রাম উপজেলা শাখার ৩৭ (সাঁইত্রিশ) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
কুমিল্লা কবি পরিষদ কেন্দ্রীয় কমিটি বিশ্বাস করে এই কমিটির মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলায় কুমিল্লা কবি পরিষদের কার্যক্রম আর তরান্বিত হবে। কমিটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল সদস্যদের কুমিল্লা কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বক্তারা বলেন, সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সমৃদ্ধ করতে কবি ও সাহিত্যিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তুলতে কবি পরিষদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তাঁরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় চৌদ্দগ্রামে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
S