1. admin@mannanpresstv.com : admin :
ইনডোর স্টেডিয়ামে জামায়াতের জাঁকজমকপূর্ণ হাফেজ সম্মেলন: বিশ্বজয়ীদের দেওয়া হলো ঐতিহাসিক সংবর্ধনা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ইনডোর স্টেডিয়ামে জামায়াতের জাঁকজমকপূর্ণ হাফেজ সম্মেলন: বিশ্বজয়ীদের দেওয়া হলো ঐতিহাসিক সংবর্ধনা

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

রাজধানীর ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দেশ ও বিশ্বজয়ী হাফেজদের নিয়ে এক অভূতপূর্ব ও জাঁকজমকপূর্ণ সংবর্ধনা সম্মেলন। কুরআনের হাফেজদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করার লক্ষ্যে আয়োজিত এই ঐতিহাসিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জামায়াতে ইসলামীর আমীর ও রাষ্ট্রের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বাংলাদেশে এই প্রথম কোনো রাজনৈতিক দলের উদ্যোগে এত বড় পরিসরে ও আড়ম্বরপূর্ণ আবহে জাতীয় ইনডোর স্টেডিয়ামে হাফেজদের সম্মানে এত বড় কর্মসূচি অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, ইসলাম ও কুরআনের ধারকদের সঠিক মর্যাদা দেওয়াই একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি। এর আগে বিশ্বজয়ী হাফেজরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করে ফিরে এলে আমীরে জামায়াত তাঁর নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়ে তাঁদের সংবর্ধনা প্রদান করেন। এই উদ্যোগের ধারাবাহিকতায় সম্প্রতি অন্য রাজনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়েও হাফেজদের সম্মান জানানোর সংস্কৃতি তৈরি হতে দেখা যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “কুরআনের ধারক-বাহক হাফেজরা আমাদের মাথার তাজ। তাঁরা দেশের সম্পদ ও আমাদের গর্ব। আগামীতে ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম হলে রাষ্ট্রীয় সর্বস্তরে তাঁদের যথাযথ সম্মান ও অগ্রাধিকার নিশ্চিত করা হবে।”

উপস্থিত অতিথিরা মন্তব্য করেন যে, ইসলামী মূল্যবোধ বজায় রাখা এবং দেশের শীর্ষ সংবর্ধনা কেন্দ্রে হাফেজদের সম্মানিত করার মাধ্যমে জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে এক নতুন ও ব্যতিক্রমী নজির স্থাপন করেছে। হাফেজদের প্রতি জামায়াতের এই বিরল ও ঐতিহাসিক সম্মান জানানোর ঘটনাকে উপস্থিত সুধী সমাজ ও আলেম-ওলামারা সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD