1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জের হাসনাবাদে মাদকের বিস্তার: জমদ্দার বাড়ির খালেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ; সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ ও গ্রেপ্তারের দাবি - মান্নান প্রেস টিভি মনোহরগঞ্জের হাসনাবাদে মাদকের বিস্তার: জমদ্দার বাড়ির খালেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ; সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ ও গ্রেপ্তারের দাবি - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মনোহরগঞ্জের হাসনাবাদে মাদকের বিস্তার: জমদ্দার বাড়ির খালেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ; সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ ও গ্রেপ্তারের দাবি

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাসনাবাদ ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার ও সমাজবিরোধী কর্মকাণ্ড রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, যুবসমাজ ও সাধারণ এলাকাবাসী। বিশেষ করে হাসনাবাদ ইউনিয়নের জমদ্দার বাড়ির মো. খালেক (খালেক)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। অভিযুক্ত খালেককে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদ এলাকায় এক শ্রেণীর অসাধু চক্রের আশ্রয়ে মাদক কেনাবেচা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে জমদ্দার বাড়ির খালেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মাদক সিন্ডিকেটের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তার এসব অপকর্মের কারণে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং উদীয়মান যুবসমাজ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
এ অবস্থায় এলাকাকে মাদকমুক্ত করতে এবং সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের শুভ বুদ্ধির ওপর আস্থা রেখে তাঁদের জোরালো দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। স্থানীয় বিএনপি ও যুবদলের একাধিক ত্যাগী নেতা জানান, “একটি সুবিধাবাদী চক্র দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে অপকর্মে লিপ্তদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে থাকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন মাদক কারবারি বা অপরাধীর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এবং থাকতে পারে না।”
এলাকাবাসী জানান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, সদস্য সচিব ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ হাসনাবাদ ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নেতারা যাতে কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় না দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে সহায়তা করেন, সেই আহ্বান জানানো হয়।
একই সাথে মনোহরগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি হাসনাবাদ জমদ্দার বাড়ির খালেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। অন্যথায় এলাকার সচেতন জনতাকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD