স্টাফ রিপোর্টার: মনোহরগন্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সভাপতি হিসেবে বর্তমান সভাপতির জাহাঙ্গীর আলম এর মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করা হয়েছে।
সম্প্রতি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। বিগত সময়ে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সন্তোষ প্রকাশ করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মেয়াদ বৃদ্ধির এই খবরে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজনদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নতুন করে দায়িত্বের মেয়াদ বৃদ্ধির পর এক প্রতিক্রিয়ায় সভাপতি মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া (আলহামদুলিল্লাহ) আদায় করেন এবং কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান আরও এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।