রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও বোরো উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) মনোহরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম এমপি।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মনোহরগঞ্জের আয়োজনে এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা ও বোরো উফশী ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করা এবং ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। সরকারের এ উদ্যোগের ফলে প্রান্তিক কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কৃষকের মুখে হাসি ফোটানো এবং কৃষিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ ধরনের সরকারি সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।