সাম্প্রতিক
“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশআওয়ামী সন্ত্রাসের টার্গেট কারা, জানাল জামায়াতবিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার‘জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই শতভাগ বাস্তবায়ন হবে’দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদমনোহরগঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে কর্মশালা অনুষ্ঠিত, জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণের সুযোগ“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশআওয়ামী সন্ত্রাসের টার্গেট কারা, জানাল জামায়াতবিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার‘জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই শতভাগ বাস্তবায়ন হবে’দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদমনোহরগঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে কর্মশালা অনুষ্ঠিত, জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণের সুযোগ
Jago Banglaবুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের হারের পর নেইমারকে নিয়ে পোস্ট, ১৫ মিনিট পরেই সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক: / ১০৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ম্যাচ দেখার পর ফেসবুকে আবেগঘন পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিট পরেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল রানা (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার সময় উপজেলার দারোগা বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, যা পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে।

নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে নিজেদের একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের খেলা দেখার পর আজ কিছুটা দেরি করেই দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন জুয়েল।

 বেলা ১১টার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার আগমুহূর্তে তিনি ব্রাজিল তারকা নেইমারের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন:

‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’

এই পোস্ট করার ঠিক ১৫ মিনিট পর, তিনি যে অটোরিকশায় ছিলেন সেটির সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই জুয়েল রানার মৃত্যু হয়।

জুয়েলের ছোট ভাই মো. আরাফাত দুঃখ প্রকাশ করে বলেন, “ব্রাজিল হারার পর এমনিতেই মন খারাপ ছিল ভাইয়ার। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে দোকানে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেলেন তিনি।”

নিহত জুয়েল নিজেও একজন ভালো ফুটবলার ছিলেন। তার প্রতিবেশী বাপ্পারাজ তালুকদার জানান, কয়েক দিন আগেও চাম্বল মাঠে জুয়েল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তার এই আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না স্থানীয়রা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার দুটি সিএনজিচালিত অটোরিকশাই জব্দ করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories