1. admin@mannanpresstv.com : admin :
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলেন সুমনা আক্তার - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলেন সুমনা আক্তার

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুর গ্রামের সুমনা আক্তারকে চিকিৎসা সহায়তা দিয়েছে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। আজ ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এই সহায়তা প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগে ভুগছেন সুমনা আক্তার। তাঁর হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে এবং একটি ভাল্‌ভ নষ্ট হয়ে গেছে। আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। এমন অবস্থায় তিনি ফাউন্ডেশনের কাছে চিকিৎসা সহায়তা চাইলে তাঁর অসুস্থতা ও অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে ফাউন্ডেশন এগিয়ে আসে।

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে সুমনা আক্তারের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন সংগঠনের সম্মানিত আইসিটি বিষয়ক সম্পাদক মো. মোক্তার হোসেন।

আয়োজকরা জানান, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন অসহায় ও অসচ্ছল মানুষের পাশে থেকে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করতে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD