1. admin@mannanpresstv.com : admin :
আগামীকাল থেকে স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে অফিস - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

আগামীকাল থেকে স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে অফিস

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৭৬ Time View

বুধবার (৩১ জুলাই) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক সময়সূচী অনুযায়ী চলবে সরকারি-বেসরকারি সব অফিস।

মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৩১ জুলাই (বুধবার) থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস-আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD