1. admin@mannanpresstv.com : admin :
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে বিএনপির বিজয় র‍্যালি - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে বিএনপির বিজয় র‍্যালি

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৩ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
জুলাই-আগস্টে র গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে বিজয় র‍্যালি করেছে বিএনপি। মঙ্গলবার (৫আগস্ট)সকাল ১১টায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম।
এ সময় তিনি বলেন -আওয়ামী লীগ ১৭ বছরে অবৈধ ভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো কিন্তু জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে দলটির সকল নেতা-নেত্রী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগের পলায়নের বছর পূর্তিতে আজ আমাদের আনন্দ র‍্যালি।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আজকের উপস্থিতি প্রমান করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
তিনি বলেন -বিগত ১৭ বছরের দু:শাসনের ফলে আমাদের প্রিয় নেত্রীসহ সকল নেতাকর্মী কোন না কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর বিচার অবশ্যই হবে।
তিনি আরো বলেন- বর্তমান নির্বাচন কমিশনার কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনকে বিভক্ত করে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, আসন বিভক্তির এ প্রস্তাবকে আমরা(বিএনপি) প্রত্যাখ্যান করছি। আমাদের আসনটির সীমানা পূনর্বহাল করার জন্য আমরা সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো। প্রয়োজন হলে আপনাদেরকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবো। তবে যাই করেননা কেন, কোন অবস্থাতেই ফেব্রুয়ারির পর জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।
সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভার সাবেক মেয়র মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইলিয়াস পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলার সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানু, সদস্য সচিব গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিসুর রহমান দুলাল, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, লাকসাম পৌরসভা যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু,সদস্য সচিব আফজাল হোসেন, লাকসাম উপজেলা ছাত্র দলের আহবায়ক জহির উদ্দিন সবুজ,সদস্য সচিব শাখাওয়াত হোসেন, পৌরসভা ছাত্র দলের আহবায়ক মহিন উদ্দিন, সদস্য নেওয়াজ শরীফ,মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল,সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD