1. admin@mannanpresstv.com : admin :
মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু - মান্নান প্রেস টিভি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুর ইসলাম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকের নাম মিজান মিয়া (৫০)। তাঁর বাড়ি রংপুর জেলায়। তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরের বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মিজান মিয়া নাগরপাড়া এলাকার একটি কৃষি জমিতে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD