1. admin@mannanpresstv.com : admin :
মানবতার আলোয় আলোকিত শিবালয়: অসুস্থ রোগীর পাশে ‘শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন’ - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

মানবতার আলোয় আলোকিত শিবালয়: অসুস্থ রোগীর পাশে ‘শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন’

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২ Time View

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৭ নং ওয়ার্ডের আরপাড়ার এক অসহায় ও অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়ে আবারো নিজেদের সামাজিক দায়বদ্ধতার প্রমাণ দিল ‘শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন’।

রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে সংগঠনটির পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদানসহ চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে। এই কঠিন সময়ে ফাউন্ডেশনের এমন আন্তরিক ও মানবিক সহায়তা অসহায় পরিবারটির জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে।

এ বিষয়ে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়:

“অসুস্থতা ও অসহায়ত্বে মানুষের পাশে দাঁড়ানোই পরম ধর্ম। আমরা চাই, টাকার অভাবে যেন কারো চিকিৎসা থমকে না যায়। সমাজের সর্বস্তরের মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই আর নিজেদের অসহায় ভাববে না।”

ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে গভীর শ্রদ্ধা ও সাধুবাদ জানিয়েছেন শিবালয় উপজেলার স্থানীয় বাসিন্দারা। অসুস্থ রোগীর দ্রুত আরোগ্য ও সর্বাঙ্গীন সুস্থতা কামনা করেছেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব এবং ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা

আর্থিক সহায়তা ও পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম আব্দুল মোতালেব মোল্লা মহিলা মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মহিদুল ইসলাম, শিবালয় ইউনিয়ন প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD