1. admin@mannanpresstv.com : admin :
নোয়াখালীতে সুযোগ পেলেই অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়ার অভিযোগ সিএনজি চালকদের বিরুদ্ধে - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নোয়াখালীতে সুযোগ পেলেই অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়ার অভিযোগ সিএনজি চালকদের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২ Time View

বিশেষ প্রতিনিধি:

গ্যাস সংকট, গ্যাসের দাম বৃদ্ধি ও বৃষ্টির অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট–বাংলাবাজার রুটের কতিপয় সিএনজি চালকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ আগস্ট) লাহরীর টেক সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন এক সিএনজি চালক। একপর্যায়ে অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে শিক্ষার্থীদের সঙ্গে ওই চালকের বাকবিতণ্ডা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বসুরহাট থেকে লাহরীর টেক পর্যন্ত নির্ধারিত ভাড়া ২৫ টাকা থাকলেও গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে তা ৩০ টাকা হিসেবে নেওয়া হচ্ছিল। তবে মঙ্গলবার ওই সিএনজিতে থাকা এক শিক্ষার্থী চালককে ৪০ টাকা দিলে তিনি কোনো টাকা ফেরত না দিয়েই গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী অবশিষ্ট টাকা ফেরত চাইলে চালক তাকে মাত্র ৫ টাকা ফেরত দেন এবং নির্ধারিত ভাড়া ৩০ টাকা মানতে অস্বীকৃতি জানিয়ে দুর্ব্যবহার করেন।

ঘটনার সময় অন্য এক সিএনজি চালককে জিজ্ঞাসা করা হলে তিনিও প্রকৃত ভাড়া ৩০ টাকাই নিশ্চিত করেন। কিন্তু অভিযুক্ত চালক এরপরও বাড়তি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সিএনজিতে থাকা অপর দুই শিক্ষার্থী প্রতিবাদ জানিয়ে চালকের ছবি মোবাইল ফোনে তুলে নিলে তিনি বাধ্য হয়ে অতিরিক্ত টাকা ফেরত দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “প্রতিদিন নানা অজুহাতে তারা ভাড়া বৃদ্ধি করছে এবং কথা বলতে গেলে খারাপ আচরণ করে। অন্যায়ভাবে অতিরিক্ত ভাড়া দাবি ও যাত্রীদের সাথে দুর্ব্যবহারের কোনো সুযোগ নেই। যাত্রীদের হয়রানি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা উচিত।”

স্থানীয় সাধারণ যাত্রীদের অভিযোগ, গ্যাস সংকট বা সামান্য বৃষ্টি হলেই চালকেরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করেন, যা নিয়ে প্রায়শই বাকবিতণ্ডা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও সঠিক ভাড়া তালিকা কার্যকর করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD