1. admin@mannanpresstv.com : admin :
এমপি মোঃ আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

এমপি মোঃ আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

অবশেষে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা। সংসদ সদস্য মোঃ আবুল কালাম এর নির্দেশনায় গত ১৭ আগস্ট ২০২৬ লাকসাম উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে জাদুঘরের দ্বিতীয় তলায় অবৈধভাবে বসবাসরত রেহানা হকের পরিবারকে লাকসাম পৌরসভা কর্তৃক নির্মিত বহুমাত্রিকব সংস্কারকৃত এবং সকল সুবিধাসহ বসবাসের উপযুক্ত মসজিদ সংলগ্ন বাসাটিতে স্থানান্তরকরণ এবং উক্ত স্থানান্তর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমাকে আহ্বায়ক করে গঠিত উক্ত কমিটির সদস্যরা হলেন লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকের হোসেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন নাহার লাইলী, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, বিএন হাইস্কুলে প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম ও লাকসাম প্রেসক্লাবের প্রতিনিধি মজিবুর রহমান দুলাল।

১৭ অক্টোবর ২০২৬ শনিবার বিকা ৩টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে উক্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে নবাব ফয়জুন্নেছা জাদুঘর সুষ্ঠভাবে পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিবন্ধকতার অবসান হবে।

উল্লেখ্য গত ৭ অক্টোবর ২০২৩ ঢাকাস্থ জাতীয় জাদুঘরের প্রধান কার্যালয় নবাব ফয়জুন্নেছার বংশধরদের সাথে এক বৈঠকে সর্বসম্মতিক্রমে পশ্চিমগাঁও নবাব বাড়িতে জাদুঘরের শাখা প্রতিষ্ঠার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে রেজুলেশন হয়। পরবর্তীতে মোতাওয়াল্লী সৈয়দ মাসুদুল হক সহ সবাই নবাব বাড়ির দখল ছেড়ে দিলেও দীর্ঘ ৩ বছর যাবত দ্বিতীয় তলায় অবৈধভাবে বসবাসকারী রেহানা হকের পরিবার গড়িমসি করে। যা জাদুঘর নিরাপত্তা, পরিবেশ ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়।

গতবছর ২৬ ফেব্রুয়ারী রমজানের ইফতারের পর ভূমিদস্যু আবুল কালাম বিপু বিএনপির নামভাংগিয়ে রেহানা হকের জন্য সংস্কারকৃত ভবনটি দখলের উদ্দেশ্য তালা দেয়। বিষয়টি জানার সাথে সাথে সাংসদ সদস্য মোঃ আবুল কালামের নির্দেশে ও স্হানীয় জনসাধারণের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার নেতৃত্ব ভবনটি দখলমুক্ত করা হয়।
সর্বশেষ গত সাপ্তাহ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গেজেট ভুক্ত ৪.৫৪ একর প্রত্নতত্ত্ব সম্পদের ডিজিটাল জরিপ করা হয়। যাতে ভূমিদস্যুতা আবুল কালাম বিপুর মালিকানা দাবীর জালিয়াতি ধরা পড়ে। সেই সাথে জাদুঘরের ১.০৫ একর জায়গা বেদখলের বিষয়টিও চিহ্নিত করা হয়।

সম্প্রতি নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকে কার্যালয়ে অনুষ্ঠিত সভায়ও বিষয়টি আলোচনায় স্হান পায়। উক্ত সভা শেষে জেলা প্রশাসক রোজী আক্তার সাংবাদিক প্রশ্নের জবাবে বলেন, ওয়াকফ সম্পদে কারো বসবাস, মালিকানা দাবী ও ভোগদখলের সুযোগ নেই। নবাব ফয়জুন্নেছার বাড়ীটি প্রত্নতত্ত্ব গেজেটভুক্ত সম্পদ। যাতে জাদুঘরের মতো সরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চলমান। এখানে কারো বসবাসের সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD