1. admin@mannanpresstv.com : admin :
‘আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আমার কি আর লাগে’ - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

‘আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আমার কি আর লাগে’

অনলাইন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

‘আমি বাদাম বেচি, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কইছি, ‘হাত মেলাইছি, ‘আমার আর কি আর লাগে, ‘আলহামদুলিল্লাহ, ‘আমি কার সঙ্গে কথা কলাম, ‘আমার জীবন সার্থক,। ‘বাদাম বেচি, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে,! বৃহস্পতিবার খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর এভাবে অনুভূতি প্রকাশ করেন উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু।

সরকারি আদেশ দেখুন

বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি। সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নেতা কর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান। অনেকের মাথায় হাতও বুলিয়ে দেন। এর মধ্যে স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান সরকারপ্রধান। প্রধানমন্ত্রীকে রাজু বলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করার কথা প্রধানমন্ত্রীর। পরে সেখানে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশ পথে ঢাকায় উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD