1. admin@mannanpresstv.com : admin :
দুঃখপ্রকাশ করলেন সেই তাশরীফ - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

দুঃখপ্রকাশ করলেন সেই তাশরীফ

অনলাইন ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকসহ কয়েকজনকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। উত্তেজনার বশে কিছু অতিরিক্ত কথা বলে ফেলেছেন উল্লেখ করে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ দুঃখ প্রকাশ করেন জুবায়ের আহমাদ তাশরীফ।

তিনি বলেন, ‘আমার অতিরিক্ত কথার জন্য এবং কিছু কথা বলে ফেলার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

টঙ্গীর ঘটনার প্রসঙ্গ তুলে তাশরীফ বলেন, সেখানে শুধু একজন শিক্ষককে মারধর করা হয়নি, দারোয়ানসহ আরও কয়েকজনকে মারধর করা হয়েছে এবং মাদ্রাসায় ভাঙচুর চালানো হয়েছে। প্রাথমিকভাবে এসব ঘটনা দেখে তিনি তা সহ্য করতে পারেননি। বিশেষ করে মাদ্রাসায় হামলা ও লোকজনকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুক লাইভে এসে বিভিন্ন কথা বলেন।

আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে আইন রয়েছে এবং আইনের মাধ্যমেই ঘটনার বিচার হওয়া উচিত। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। একজনের অপরাধের জন্য কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করা কিংবা অন্যদের মারধর করার পক্ষে তিনি নন বলেও জানান।

তাশরীফ বলেন, আল্লাহ, তার রাসুল, ইসলাম, দেশ, আলেম-ওলামা, মাদ্রাসা-মসজিদ এবং ইসলামের সম্মানের কথা বিবেচনা করেই তিনি বক্তব্য দিয়েছিলেন। ব্যক্তিগত স্বার্থে তিনি কোনো কথা বলেননি বলেও দাবি করেন। তবে তাঁর বক্তব্যে অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন—এ কথা উল্লেখ করে আবারও দুঃখ প্রকাশ করেন তিনি।

ভিডিও বার্তায় তাশরীফ আরও বলেন, তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান এবং ভবিষ্যতেও এ কাজ অব্যাহত রাখতে চান। দেশ, জনগণ ও ইসলামের পক্ষে যারা কাজ করছেন, তাদের সঙ্গে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD