1. admin@mannanpresstv.com : admin :
২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি - মান্নান প্রেস টিভি ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

বাংলাদেশ সফরকালে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিন মুসল্লিদের উদ্দেশে বয়ানও দেবেন তিনি। এ কর্মসূচি দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করেন সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। তাঁর স্বাক্ষরিত কর্মসূচিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

আগামী ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন তিনি। ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলন এবং ২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সফরের কর্মসূচি রয়েছে তাঁর।

এ ছাড়া ২৫ নভেম্বর সিলেট আলিয়া মাঠে উলামা সম্মেলন এবং ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি। ২৭ নভেম্বর বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি দেবেন তিনি।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD