1. admin@mannanpresstv.com : admin :
লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, দেখা করে জানালেন রোজিনা - মান্নান প্রেস টিভি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, দেখা করে জানালেন রোজিনা

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বেশ কয়েক মাস ধরে অসুস্থ। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন এই অভিনেতা।

বর্তমানে মেয়ের বাসায় অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তার সঙ্গে দেখা করেছেন চিত্রনায়িকা রোজিনা। সাক্ষাতের পর অভিনেতার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন তিনি।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন রোজিনা। তাদের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন ইলিয়াস কাঞ্চন। একসঙ্গে বসে খাওয়াদাওয়াও করেছেন তারা।

ফেসবুক পোস্টে রোজিনা লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা শুরু হয়। সেখানে তার অস্ত্রোপচারও করা হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন তিনি। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন এই অভিনেতা।

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবরের অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। রোজিনার দেয়া নতুন তথ্য তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD