সাম্প্রতিক
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাইকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজনমনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিতহঠাৎ দেখা –মুক্তা পারভীনলেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশবিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীগাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী গ্রেফতারদীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাইকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজনমনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিতহঠাৎ দেখা –মুক্তা পারভীনলেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশবিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীগাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী গ্রেফতার
Jago Banglaশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

কুমিল্লা প্রতিনিধি: / ৭ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রী সানজিদা হামীম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় এক অটোরিকশাচালকও আহত হয়েছেন। বিস্ফোরণের পর আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাকে দেখতে মেডিকেল সেন্টারে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনার বর্ণনা দিয়ে আহত শিক্ষার্থী সানজিদা হামীম বলেন, ‘গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে আমার পায়ে এসে লাগে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল।’

আহত অটোরিকশাচালক বলেন, ‘আমি রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার ঘাড়ে এসে লাগে। এতে আমার ঘাড় ছিলে যায়।’

কে ককটেল নিক্ষেপ করেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে দেখিনি।’

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বলেন, ‘ সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় তারা কাউকে শনাক্ত করতে পারেননি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories