বহুদিন পরে হঠাৎ তোমার দেখা
যেন মরুভূমির তপ্ত বালুকায়
এক পশলা সুখের বৃষ্টি।
এ যেন না চাইতেই
অনেক কিছু পাওয়া,
কথায় বলে না —–
মেঘ না চাইতেই বৃষ্টি,
ঠিক তেমন ভাবেই এলে।
নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না,
এভাবে তোমার বাহু ডোরে
আবদ্ধ হবো ভাবনায়ও ছিল না।
হয়তো তুমি ও খেয়াল করেছো
কতোটা অপ্রস্তুত হয়ে ছিলাম।
ভালোবাসা বুঝি জীবনে
এভাবেই চুপিচুপি আসে।
কোন আগমনী বার্তার প্রয়োজন হয়না
থাকে না কোন সময় বা সীমা রেখা।
শুধু দুটি প্রাণের আকুতি যথেষ্ট।