কবি –-মোঃ শহীদুল্লাহ সরকার এর কবিতা // ভোরের ছড়া
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
-
৫০৪
Time View
ভোর বেলাতে কিচিরমিচির,
ডাকছে পাখি ঐ,
লাঙ্গল কাঁধে ছোটছে কৃষক,
সাথে নিয়ে মই।
জমিতে কৃষক হাল চাষিয়া,
ফসল করবে চাষ,
ছেলে মেয়ে আর বউ নিয়ে,
সুখে রবে বারোমাস।
কৃষানী রানী ছাগল ভেড়ার,
গলার রশি দেয় খুলে,
ছাগল ভেড়া লাফিয়ে তারা,
মাঠের পানে চলে।
ছাগল ভেড়া পেটের ক্ষুদায়,
খাচ্ছে মাঠে ঘাস,
কৃষক খুশিতে গান ধরিয়া,
করছে জমি চাষ।
নৌকার মাঝি পাল উড়াইয়া,
চলছে উজান গাঁয়ে
নববধূ হেসে জল আনিতে,
নদীর ঘাটে যায়।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category