“ফিরে আসার প্রতিশ্রুতি” –শেফালী হোসেন”
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
শনিবার, ৯ মে, ২০২৬
-
১৮
Time View
ভোরের ভেজা শিশির হয়ে,
রোদ্দুরভেজা দুপুর জুড়ে
তোমার জানালায় আলো ছুঁয়ে।
বিকেলের নরম হাওয়ায়
ডাকবো তোমায় নামটি ধরে,
সাঁঝের শেষে প্রদীপ হয়ে
জ্বলবো নিভৃত অন্ধকারে।
তুমি বসে থেকো চুপটি করে
জানালার ধারে একলা মন,
অভিমানের মেঘ জমলেও
হারিয়ে ফেলো না স্পন্দন।
হৃদয়ের বাগানে কখনো
তুলো না কালবৈশাখী ঝড়,
আমি না ফিরলেও একদিন
থাকবে ভালোবাসা অমর।
যদি খুব বেশি মনে পড়ে,
আকাশ পানে তাকিয়ে থেকো
হয়তো কোনো নক্ষত্র হয়ে
নিঃশব্দে তোমায় ডাকবো।
আমি আসবো বাতাস হয়ে
তোমার ক্লান্ত বিকেলজুড়ে,
অদেখা এক ছায়ার মতো
মন খারাপের জানালাজুড়ে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category