সাম্প্রতিক
মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিবমায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি সাঈদা আজিজ চৌধুরী এর কবিতা – কল্লোলে জেগে থাকবো

এম.এ.মান্নান.মান্না / ২৭০ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কবি সাঈদা আজিজ চৌধুরী এর কবিতা – কল্লোলে জেগে থাকবো

হাজার বছর আরও হেঁটে যাব এই পথে
ওই পাহাড় নদী সমতটে জাগ্রত কলরবে
অতৃপ্ত অন্তরাত্মা পিপাসার্ত হয়তো বা ক্লান্ত
তবু হেঁটে যাব বহুদূর,বহুদূর !
বঙ্গোপসাগর পেরিয়ে বিস্তৃত মহাসমুদ্রে
সুমাত্রা জাভা বালিদ্বীপ সিসিলি হয়ে
ফিরে আসবো দক্ষিণের মলয় বসন্তে
বিস্তীর্ণ বৃক্ষ ছায়ায় জ্যোৎস্নার কোমল মায়ায়।
শীতলপাটি আঁচলে এই পথে সেই পথে
মাটির ঘরে আউল বাউল লালনের একতারা সঙ্গীতে
নবান্নের দিনে পিঠা উৎসবে ছায়াঘেরা বনবীথি তলে
হিম হিম শীতে ভাপা পুলির মৌ মৌ ঘ্রাণে।
বৈশাখী ঝড়ে মাতাল হাওয়ায়
শ্রাবণ মেঘের ভিজে হাওয়ায় বুনো হাঁসের ডানায়
শরতের পাল্কি চড়ে কাশবনে দোলনা দোলায়
কোন এলোকেশী নৃত্যপটিয়সী ওড়না উড়ায়।
মহাসাগরের কল্লোলে জেগে থাকবো
সূর্যদয় প্রভাতে কিংবা ষোলোকলা চাঁদের রাতে
নিদ্রামগ্ন হবো না,হবো না
পায়ে পায়ে হাঁটবো যতদূর যেতে চাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories