আবদুল বাকী মিলনঃ করবো বীমা গড়বো দেশ.স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতি প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ ১লা মার্চ জাতীয় বীমা দিবস উপলক্ষে মনোহরগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায়
পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানির ইসলামী ডিপিএস এর মনোহরগঞ্জ জোনের ডিজিএম আবুল বাশারের প্রাণবন্ত উপস্থাপনায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এনামুল হাসান,মনোহরগঞ্জ থানার এস আই জিকু শীল,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ চীফ জোনাল ম্যানেজার শাহ আলম। এসময় বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ নাথের পেটুয়া জোনের ডিজিএম মোঃ সোলায়মান,ডিজিএম নেয়ামত উল্লাহ,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির এজিএম ও লক্ষনপুর অফিস ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির এজিএম ও হাসনাবাদ অফিস ইনচার্জ নুর রহমান সোহাগ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির ডিজিএম আনিছুর রহমান ভুঁইয়া,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ ডিসি আবদুস সাত্তার রিপন,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির শাখা ম্যানেজার মনির হোসেন মৃধা,মাহবুবুল আলম,হাবিবুর রহমান প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তা মাওলানা মনোয়ার হোসেন।
