সাম্প্রতিক
হঠাৎ দেখা –মুক্তা পারভীনলেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশবিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীগাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী গ্রেফতারগ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত,মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীহঠাৎ দেখা –মুক্তা পারভীনলেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশবিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীগাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী গ্রেফতারগ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত,মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রী
Jago Banglaশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাদের সংগীত শেখাও –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না: / ১৯০ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সব নেতাদের যদি সংগীত শেখানো যেত—
তবে পৃথিবীটা হয়তো একটু বদলে যেত।
কারণ যে মানুষ সুরের গভীরতা বোঝে,
সে কখনো রক্তের রঙে রাজনীতি সাজাতে পারে না।
গানওয়ালারা যুদ্ধ করে না—
তারা শত্রু খুঁজে বেড়ায় না,
খোঁজে শুধু ভাঙা মানুষের ভিতরে
একটা নিরাময়ের আলো,
যেখানে শব্দ হয়ে ওঠে শান্তি।
ভাবি, যদি ক্ষমতার টেবিলগুলোয়
তরবারি নয়, বসত কিছু হারমোনিয়াম,
দেয়ালের মানচিত্রের জায়গায়
টাঙানো থাকত প্রেমের কোনো রবীন্দ্রসঙ্গীত—
তবে কি এত সীমান্তজ্বালা থাকত?
যে নেতা প্রতিদিন একটু করে গান শেখে,
সে জানে কর্ড বদলাতে কত ধৈর্য লাগে,
তবেই বোধগম্য হতো
মানুষের মনও তেমনি ছুঁতে হয়
নরম আঙুলে, কোমল কথায়।
যোদ্ধারা অস্ত্র ঘষে,
কিন্তু গানের মানুষ ভোরে ওঠে
স্বপ্ন ঘষে,
আকাশের নীলটাকে আরও নরম করতে।
তাই আজ মনে হয়—
যদি সবাই রাজনৈতিক প্রতিশ্রুতির বদলে
একটা করে গান শিখত,
তবে পৃথিবীর শব্দ আরও মোলায়েম হতো।
হয়তো যুদ্ধ কমে যেত,
কারণ যে হৃদয় গানে ভরে থাকে
সে হৃদয় আর কারো ক্ষতি করতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories